ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জ্বালানি খাতে স্বস্তির বার্তা মন্ত্রীর

জ্বালানি খাতে স্বস্তির বার্তা মন্ত্রীর

নবপ্রকাশ ডেস্ক:

ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া সংকট ও বিভিন্ন কারিগরি জটিলতা কাটিয়ে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল ও গ্যাসের বিশ্ব সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটেছিল। এর পাশাপাশি কেনা জ্বালানি দেশে আনতে বিলম্ব এবং ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের ঘটনার ফলে দেশে সাময়িক সরবরাহ সংকট তৈরি হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিকল্প উৎস থেকে বেশি দাম দিয়ে হলেও গ্যাস ও তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছানো শুরু করেছে এবং নিবন্ধিত সময়সূচি অনুযায়ী সরবরাহ প্রক্রিয়া চালু করা হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদারকি করায় এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে সামনে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নির্বিঘ্ন রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে