ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জন্মদিনে অক্ষয়ের নতুন চমক

জন্মদিনে অক্ষয়ের নতুন চমক

বিনোদন ডেস্ক

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ৫৯ বছরে পা দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের নতুন সিনেমা ‘হাইওয়ান’-এর ঝলক প্রকাশ করে চমক দিয়েছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির কয়েকটি দৃশ্যের ভিডিও শেয়ার করেন অক্ষয়। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেছেন তিনি।

অক্ষয় লেখেন, জন্মদিনে একটি ছোট্ট ভাবনা তার সঙ্গে শেয়ার করতে চান। তার মতে, কাউকে খারাপ মনে হলেই সে সবসময় খারাপ হবে এমন নয়। একইভাবে ভালো মনে হওয়া মানুষটিও সবসময় ভালো নাও হতে পারেন। ‘হাইওয়ান’ তাকে এমন উপলব্ধিই দিয়েছে বলে জানান অভিনেতা।

জন্মদিনে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অক্ষয়। একই সঙ্গে জানিয়েছেন, নতুন সিনেমায় দর্শক তাকে এমন এক চরিত্রে দেখতে পাবেন, যে রূপে এর আগে কখনো দেখা যায়নি।

অভিনেতার ভাষ্য, বছরের পর বছর দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। এবার ‘হাইওয়ান’-এর মাধ্যমে নিজের অভিনয়ের এক নতুন দিক দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছেন তিনি।

সিনেমাটিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান। এক দশকেরও বেশি সময় পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। এর আগে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘তাশান’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

‘হাইওয়ান’ পরিচালনা করেছেন প্রিয়দর্শন। আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে