ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » চেনা তৌসিফের অচেনা রূপ

চেনা তৌসিফের অচেনা রূপ

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার নির্ভরযোগ্য ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বৈচিত্র্যময় নাটকে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যতিক্রমী চরিত্র ও গল্পের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে নিচ্ছেন এই অভিনেতা। ক্যারিয়ারের এই তুঙ্গসম সময়ে তৌসিফের অভিনয়ে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক সময়ের আলোচিত নাটক ‘আপন পর’।

রোমান্টিক ধারার বাইরে পারিবারিক আবেগ ও আত্মত্যাগের মেলবন্ধন নিয়ে নির্মিত ‘আপন পর’ নাটকটিতে ‘রিফাত’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তৌসিফ। শৈশবে মাতৃহীন এক যুবকের সৎ মায়ের কাছ থেকে আপন সন্তানের অনুভূতি পাওয়ার তীব্র আকুতি এবং গল্পের শেষ ভাগে মায়ের এক চরম আকাক্সক্ষা পূরণে সন্তানের আত্মত্যাগের দৃশ্যটি সাধারণ দর্শকদের আবেগাপ্লুত করে তুলেছে। গত মাসে সিএমভির (CMV) ইউটিউব চ্যানেলে প্রকাশের পর নাটকটি অল্প সময়ে বিপুল দর্শকপ্রিয়তা লাভ করে। সামাজিক মাধ্যমে অনেক দর্শকই এই নাটকের অনুভূতি ব্যক্ত করে নিজেদের আবেগ সামলাতে না পারার কথা জানিয়েছেন।

দর্শকদের এই ভালোবাসাকে ক্যারিয়ারের অন্যতম বড় সার্থকতা মানছেন তৌসিফ মাহবুব। এ প্রসঙ্গে তিনি বলেন, “নাটকটি মুক্তির পর থেকে অগণিত মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দর্শকেরা তাদের আবেগ ও অনুভূতির কথা জানাচ্ছেন। একজন শিল্পী হিসেবে যখন অনুধাবন করি যে আমার অভিনয় দর্শকের হৃদয়ে গভীর রেখাপাত করতে পেরেছে, তখন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।”

২০১৩ সালে বহুল আলোচিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে পরিচিতি পাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তৌসিফকে। সময় ও রুচির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে পরিণত অভিনেতা হিসেবে গড়ে তুলছেন তিনি। বর্তমানে বেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্মাতা ভিকি জাহেদের ‘প্রাণভোমরা’ ওয়েব সিরিজে শ্রেয়সী শ্রেয়ার বিপরীতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া তানজিম সাইয়ারা তটিনীর সাথে তাঁর নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ শুক্রবার ‘ক্যাপিটাল ড্রামা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।

স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়শৈলীর মাধ্যমে তরুণের মাঝে গ্রহণযোগ্যতা ধরে রাখা তৌসিফ মাহবুব আগামী দিনেও গল্পভিত্তিক কাজের মাধ্যমে নিজেকে আরও ভিন্ন ভিন্ন রূপকে দর্শকের সামনে তুলে ধরতে চান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে