ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গোল উৎসবে লা লিগা শুরু বার্সেলোনার

গোল উৎসবে লা লিগা শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে চ্যাম্পিয়নের মতোই স্প্যানিশ লা লিগা শুরু করল বার্সেলোনা। যা আগের ম্যাচগুলোতে করতে পারেনি কোনো দল, সেটিই করল কাতালান জায়ান্টরা। প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়ে নতুন মৌসুমে পথচলা শুরু করল তারা।

এলচের মাঠে খেলতে গিয়ে রোববার রাতের ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। অন্যটি গোলটি করেন অভিষিক্ত ফরোয়ার্ড করিম আদেয়েমি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে দাপট দেখিয়েই খেলে বার্সেলোনা। ম্যাচের প্রায় ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোলের জন্য ১২টি শট করে তারা। এর ৭টি লক্ষ্যে থাকলেই ৫টিতেই তারা পেয়ে যায় গোল।

বিপরীতে ৭ শটের ২টি লক্ষ্যে রাখলেও কাজের কাজ করতে পারেনি এলচে। চলতি লিগে এটি তাদের দ্বিতীয় ম্যাচ। এর আগে প্রথম ম্যাচে ডেপোর্টিভোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। এবার দ্বিতীয় ম্যাচে পেল পরাজয়ের তেতো স্বাদ।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম বড় সুযোগ পান লামিন ইয়ামাল। এরিক গার্সিয়া বল এগিয়ে দিলে নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তরুণ তারকা। তবে গোলরক্ষককে একা পেলেও লক্ষ্যে রাখতে পারেননি শট, বল চলে যায় জালের ওপর দিয়ে।

বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি বার্সেলোনার। ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন রাফিনিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করে বার্সেলোনার গোল উৎসব শুরু করেন ব্রাজিলিয়ান তারকা।

এরপর ব্যবধান দ্বিগুণ করতে ছিল লম্বা অপেক্ষা। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামাল থেকে রাফিনিয়া হয়ে বল পান আদেয়েমি। চমৎকার ফিনিশিংয়ে এলচের গোলকিপারকে পরাস্ত করেন বার্সার হয়ে প্রথম প্রতিযোগিতামূলত ম্যাচ খেলতে নামা জার্মান তারকা।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও ধারাল হয় বার্সার আক্রমণ। ম্যাচের ৬৫ মিনিটে ইয়ামাল ও আদেয়েমিকে তুলে নিয়ে অ্যান্থনি গর্ডন ও দানি ওলমোকে নামান হান্সি ফ্লিক। পরের ছয় মিনিটে জোড়া অ্যাসিস্ট করে বড় অবদান রাখেন গর্ডন।

ম্যাচের ৬৭তম মিনিটে ডি বক্সের ভেতরে গর্ডনের পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।

পরে ৭১তম মিনিটে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে শট নেওয়ার সুযোগ থাকলেও নেননি গর্ডন। পাশে থাকা ফেরমিন লোপেজকে তিনি এগিয়ে দেন বল। বাকি কাজ অনায়াসেই সারেন স্প্যানিশ তারকা।

এর ৮ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে বড় জয় নিশ্চিত করেন ফেরমিন লোপেজ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে