ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের শারদীয় উপহার বিতরণ

গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের শারদীয় উপহার বিতরণ

নবপ্রকাশ ডেস্ক:

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে শারদীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও উৎসবমুখর পরিবেশ ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মাঝে। আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এই উৎসব। পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদের ইতিহাসে দুর্গাপূজা উপলক্ষে চার শতাধিক পূজামণ্ডপে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

তিনি আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং আনন্দঘন উৎসবগুলোতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জেলা পরিষদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জেলা পরিষদের এ উদ্যোগে পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে