ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল ভুটানে

গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল ভুটানে

নবপ্রকাশ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে মাঝারি মাত্রার এ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। হঠাৎ কেঁপে ওঠে ভবন, বাসা-বাড়ি ও বিভিন্ন স্থাপনা। অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার এবং রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এদিকে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ চীন ও ভারতের কয়েকটি অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, কয়েক সেকেন্ড ধরে ভবন দুলতে থাকে। বিশেষ করে বহুতল ভবনে থাকা বাসিন্দারা বেশি কম্পন অনুভব করেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। তাই বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট করে কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে