ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খুলনায় ইটভাটা মালিককে গুলি করে হ’ত্যা

খুলনায় ইটভাটা মালিককে গুলি করে হ’ত্যা

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি ফরহাদ হোসেনের সাথে রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, ইটভাটায় অবস্থানকালে রাত সাড়ে ১২টার দিকে ভাটার অফিস রুমের পাশে অস্ত্রধারীরা ফখরুলের ওপর গুলি চালায়। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, নিহতের শরীরে দুইটা গুলির চিহ্ন রয়েছে। রাতেই তার ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে