ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে কোয়েল

কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে কোয়েল

বিনোদন ডেস্ক

বড়পর্দায় দীর্ঘদিনের পরিচিত মুখ কোয়েল মল্লিক এবার নাকি পা রাখতে যাচ্ছেন ছোটপর্দার ধারাবাহিকে। সুরিন্দর ফিল্মসের নতুন একটি বাংলা সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। খবরটি ছড়িয়ে পড়তেই টালিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

জানা গেছে, জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিরিয়ালটি। আর সেই গল্পের বাংলা সংস্করণেই কেন্দ্রীয় চরিত্রের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। তবে এখনো চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অভিনেত্রী নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনি’ নামের একটি নন-ফিকশন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। তবে ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ এবারই প্রথম হতে যাচ্ছে বলে আলোচনা চলছে।

এদিকে বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী।

দুটি সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন এই সম্ভাবনা সামনে আসায় কোয়েল মল্লিককে ঘিরে টালিউডে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। তবে শেষ পর্যন্ত তিনি ধারাবাহিকে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে