নবপ্রকাশ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম ও দক্ষিণ ভাদাত্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
রোববার (৪ অক্টোবর) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোট তিনটি মামলা (নং ১৯৫-১৯৭/২০২৬) দায়ের করা হয়। এসব মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার ডি.সি.আর নম্বর ৭২৫৫০৩-৭২৫৫০৫।
জরিমানাপ্রাপ্তরা হলেন—দড়িসোম এলাকার মো. রাজু আহমেদ (৪০), তাকে ৫ হাজার টাকা; একই এলাকার চুন্নু মিয়া (৪০), তাকে ৩ হাজার টাকা এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মো. রেজাউল (৪৫), তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন পরিচালনা করা হয়। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃআকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি:
