ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা থানা এলাকা থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন, ধানমন্ডি থেকে ২ জন, হাজারীবাগ থেকে ২ জন, বংশাল থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, পল্টন থেকে ১ জন, তেজগাঁও থেকে ২ জন, শিল্পাঞ্চল থেকে ১ জন, মিরপুর থেকে ৩ জন, পল্লবী থেকে ১ জন এবং কাফরুল থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে।

রাজধানীর ১২টি থানায় পরিচালিত এই সমন্বিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি বলেছে, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে স্বস্তি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে