নবপ্রকাশ ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সংসদ সদস্যকে শোকজ করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এর আগে ফখর উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। এতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হন।
