ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এডিবি থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

এডিবি থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে শিল্প ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থায়িত্ব বাড়ানো হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য আধুনিক বিদ্যুৎ নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোর বিদ্যুৎ ব্যবস্থা সুদৃঢ় হবে।

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার স্থাপন, ১২টির সক্ষমতা বৃদ্ধি এবং ২,৬০০ কিলোমিটারের বেশি সঞ্চালন লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে দ্রুত ত্রুটি শনাক্তে ৯০০টি ফল্ট লোকেটর সেট স্থাপন করা হবে। এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১০৭.৯৫ মিলিয়ন ডলার ও বিআরইবি ১৪১.৩৯ মিলিয়ন ডলার অর্থায়ন করবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে