ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এক দেশ, এক পরিচয়: সাংবিধানিকভাবে আমরা সবাই ‘বাংলাদেশি’

এক দেশ, এক পরিচয়: সাংবিধানিকভাবে আমরা সবাই ‘বাংলাদেশি’

ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতার আলোকে বাংলাদেশে আলাদা করে কোনো ‘আদিবাসী’ পরিচয়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের সাংবিধানিক ও জাতীয় পরিচয় একটাই—‘বাংলাদেশি’।

গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চট্টগ্রাম হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন’ আয়োজিত ‘ইন্ডিজিনাস আইডিেন্টিটি ইজ ইরেলেভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমানার মধ্যে বসবাসকারী সব নাগরিক সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ সর্বস্তরের মানুষের পরিচয় ‘বাংলাদেশি’ করার বিষয়ে সর্বসম্মত অবস্থান নেওয়া হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি।

তিনি আরও জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের মূলধারায় ফেরাতে রাষ্ট্র সাংবিধানিকভাবে ইতিবাচক পদক্ষেপ ও বিশেষ সুবিধা দিচ্ছে।

আন্তর্জাতিক প্রসঙ্গের উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৭ সালে গৃহীত জাতিসংঘের ‘ইন্ডিজিনাস পিপলস’ সংক্রান্ত ঘোষণা এবং আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং দেশ এতে স্বাক্ষরও করেনি।

সংস্থার চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক সাময়িক কর্মকর্তা, সম্পাদক ও শিক্ষাবিদরা বক্তব্য দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে