ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উত্তরার সিএনজি স্টেশনে চালকদের ভিড়, দীর্ঘ অপেক্ষা

উত্তরার সিএনজি স্টেশনে চালকদের ভিড়, দীর্ঘ অপেক্ষা

রাজধানীর উত্তরার ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে চরম ভোগান্তির মুখে পড়েছেন সিএনজি, ট্রাক ও প্রাইভেটকার চালিত যানবাহন চালকরা।

রোববার (১৬) সকাল থেকে উত্তরার আব্দুল্লাহপুর, র‌্যাব-১ এর মেসার্স মাসুদ হাসান পাশে, আব্দুল্লাহপুরের এয়ারপোর্ট, গ্যাস পাম্প বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, গ্যাস সরবরাহ না থাকায় গাড়ির লম্বা লাইন রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনে। এতে বাধ্য হয়ে সিএনজি ও ট্রাক চালিত যানবাহনে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছে ফিলিং স্টেশন।

উত্তরা-আব্দুল্লাহপুরের পূর্ব পাশের খন্দকার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন পাম্পে লম্বা সিরিয়াল লেগে আছে কিন্তু গ্যাস পাচ্ছে না। বাস ও মোটরসাইকেল যা আসছে তারা ডিজেল-অকটেন নিয়ে চলে যাচ্ছে।

মেসার্স মাসুদ হাসান স্টেশনের ম্যানেজার বলেন, পরিবহনের বড় অংশই গ্যাস নির্ভর হওয়ায় এবং বিক্রি বন্ধ থাকায় সিএনজির লাইন বড় হয়ে গেছে।

এই বিষয়ে পাম্প কর্তৃপক্ষ বলেন, আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না, তিতাস কোম্পানি আমাদেরকে গ্যাস সরবরাহ  ঠিকমত দিচ্ছে না। আমাদের কাছে না থাকলে আমরা কোথা থেকে দিবো, আমাদের অধিকাংশ গ্রাহকের যানবাহনই গ্যাসে চলে। গত সপ্তাহ ধরে পাম্পে গ্যাস পাচ্ছি না, এ জন্য বিক্রি পুরোপুরি বন্ধ। গ্যাস না পেয়ে সবাই ফিরে যাচ্ছেন। এ জন্য ফিলিং স্টেশনের সামনে ও লম্বা লাইন ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার পশ্চিম পাশের আরএসআর ফিলিং স্টেশনে গিয়েও একই চিত্র দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায়, পাম্পে গ্যাস না থাকায় মোবাইলে ভিডিও দেখে সময় পার করছেন বিক্রয়কর্মী জামান।  তিনি জানান, ৬-৭ দিন ধরে এ সমস্যা চলতেছে। আড়াইটার পর একটু চাপ ছিল, কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। সকাল ৭  টার পর থেকে এমনই বসে আছি।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে ঠিক পাশের তাসিন ফিলিং স্টেশনে গিয়ে। সেখানে গ্যাসের জন্য সিএনজি-প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা গেলেও চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না তারা।

মানিক নামে এক সিএনজি চালক  জানান, আমি সকাল ৫ টা বাজে গ্যাসের জন্য আসছি কিন্তু এখনো আমি গ্যাস পাচ্ছি না। গাড়ির মালিককে জমা কোথা থেকে দিব আর আমরা কীভাবে সংসার চালাব। ছেলে মেয়ে কীভাবে মানুষ করব, সামনে মেয়ের স্কুলের বেতন দিতে হবে, এখন আমি কী করব জানি না।

চালকদের অভিযোগ, গ্যাস না পাওয়ায় তাদের আয়-রোজগারও কমে গেছে। এমন অবস্থায় প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে