ইসরায়েল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নীত করতে সম্মত হয়েছে। এর আওতায় তারা তাদের বর্তমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে।
এর অংশ হিসেবে বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন তিন দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন উভয় দেশেরই অভিন্ন স্বার্থের অনুকূল এবং তা শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নেবে।
আব্রাহাম অ্যাকর্ডসের ষষ্ঠ বার্ষিকীর ঠিক এক দিন পর এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে যোগ দিয়েছে।
