ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইমরান হাশমির অসুস্থতা: থমকে গেল নতুন ছবির কাজ

ইমরান হাশমির অসুস্থতা: থমকে গেল নতুন ছবির কাজ

বলিউডের ‘সিরিয়াল কিসারখ্যাত’ অভিনেতা ইমরান হাশমির ‘আওয়ারাপন টু’ সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্যের মধ্যেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে তার পরীক্ষা করা হলে চিকিৎসকরা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন। আপাতত তাকে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সম্প্রতি কাজের সূত্রে ভারতের রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বাই ফেরেন ইমরান হাশমি। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি এ অভিনেতা। আর তাই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সম্প্রতি স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন টু’ এ সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ সিনেমার মোট আয়কে ছাড়িয়ে গেছে।

এর আগে ২০০৭ সালে জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। নিতিন কক্কর পরিচালিত এ সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিশা পাটানি ও শাবানা আজমি। পুরোনো চেনা রূপে ইমরান হাশমির পর্দায় ফেরা দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে