নবপ্রকাশ ডেস্ক
চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও একই’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও কথিত ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য, আওয়ামী লীগের অন্তত একজন পদধারী নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনের বিষয়টি তিনি নিজে জানেন। এ কারণেই নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ এনসিপির কয়েকজন সিনিয়র নেতা আসিফ মাহমুদের পাশে প্রকাশ্যে শক্ত অবস্থান নেন না বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি আসিফ মাহমুদকে এসব বিষয়ে কয়েকবার সরাসরি সতর্ক করেছিলেন। তবে তিনি তা গুরুত্ব দেননি। বিষয়গুলো এনসিপির নেতারাও জানতেন বলে দাবি করে রাশেদ বলেন, তাদের জানালে তারা বলতেন—আসিফ তাদের কেউ নন এবং তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।
তিনি আরও অভিযোগ করেন, আসিফ মাহমুদ এক ব্যক্তিকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—যার তথ্য তিনি নিজে জানেন। একই সময়ে আসিফের এপিএস মোয়াজ্জেমও তার কাছে কিছু তথ্য নিয়ে এসেছিলেন বলে জানান রাশেদ। বিষয়টি তিনি অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকেও জানিয়েছিলেন।
রাশেদের দাবি, ওই উপদেষ্টা তখন প্রশ্ন তুলেছিলেন—যেখানে উপদেষ্টাদের বেতন দিয়েই চলা কঠিন, সেখানে কীভাবে কেউ মানুষকে লাখ লাখ টাকা দিতে পারেন
