ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত

আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত

নিজস্ব প্রতিবেদক, সাভার: সাভারের আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় রনি নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার ইমরানের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। জব্দ করা হয়েছে হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম।

আহত রনির বাবার নাম রিপন। তিনি ওই বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছার আগেই রনির পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের পথে রওনা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একইসঙ্গে হাতবোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে