ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আলভারেজের অপেক্ষায় নতুন তারকায় নজর বার্সেলোনার

আলভারেজের অপেক্ষায় নতুন তারকায় নজর বার্সেলোনার

হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে সময় দ্রুত ফুরিয়ে আসায় বিকল্প হিসেবেও একাধিক স্ট্রাইকারকে নিয়ে ভাবছে কাতালান ক্লাবটি। সেই তালিকায় এবার যুক্ত হলেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতোর সাংবাদিক হোসে আলভারেজের দাবি, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইয়োকেরেসকে নিয়ে আর্সেনালের সঙ্গে যোগাযোগ করতে পারে বার্সেলোনা। হান্সি ফ্লিকের চাওয়া নতুন সেন্টার ফরোয়ার্ডের তালিকায় সবশেষ নাম হিসেবে যুক্ত হয়েছেন এই সুইডিশ তারকা।

বার্সেলোনার মূল লক্ষ্য অবশ্য এখনও আলভারেজই। তবে কয়েক সপ্তাহ ধরে এই ট্রান্সফার আটকে থাকায় বিকল্প প্রস্তুত রাখতে হচ্ছে ক্লাবটিকে। এর আগে ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, স্পোর্টিং লিসবনের লুইস সুয়ারেজ ও ব্রুগের  নিকোলো ট্রেসোল্ডির নামও আলোচনায় এসেছিল।

গত কয়েক দিনে ট্রান্সফার মার্কেটে বেশ ব্যস্ত বার্সেলোনা। জোয়াও ক্যানসেলোকে দলে ভেড়ানোর পাশাপাশি টমি মার্কেস ও জোফ্রে টরেন্টসকে ছেড়ে দিয়েছে তারা। এছাড়া রদ্রিকে দলে ভেড়ানো এখন সময়ের ব্যাপার। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে একজন সেন্টার ফরোয়ার্ডকে দলে নিতে চায় কাতালান ক্লাবটি।

আলভারেজ এখনও ফ্লিকের প্রথম পছন্দ। তবে দিন যত গড়াচ্ছে এই তারকাকে দলে ভেড়ানো কঠিন হয়ে যাচ্ছে বার্সেলোনার জন্য। আলভারেজের ইচ্ছা থাকলেও তাকে ছাড়তে চায় না আতলেতিকো মাদ্রিদ।

আগামী রোববারই লা লিগায় বার্সেলোনার নতুন মৌসুম শুরু। ফলে তার আগেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে চায় ক্লাবটি। আলভারেজকে শেষ পর্যন্ত পাওয়া না গেলে বিকল্প পরিকল্পনায় যেতে হবে তাদের।

সেই বিকল্প তালিকায় এবার ইয়োকেরেসের নাম বেশ জোরালোভাবে এসেছে। ২০২৫-২৬ মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছেন তিনি।

তবে বার্সেলোনার প্ল্যান ‘এ’ এখনো আলভারেজ। আর্জেন্টাইন তারকা আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান এবং বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন আগেই। তবে আতলেতিকো তাকে সরাসরি বার্সেলোনায় বিক্রি করতে চায় না। ফলে সময় যত এগোচ্ছে, বিকল্প খেলোয়াড়ের তালিকাও বড় করছে কাতালান ক্লাবটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে