স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন অধ্যায়ে পদার্পণ করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি-পরবর্তী এই দলের নেতৃত্ব গুছিয়ে নিতে ২৮ বছর বয়সী ডিফেন্ডার কুটি রোমেরোকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।
অ্যাতলেটিকো মাদ্রিদের এই সেন্টার-ব্যাক আগে থেকেই আর্জেন্টিনা শিবিরে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রোমেরো এর আগেও চিলি, ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে আর্মব্যান্ড পরেছিলেন।
স্পোর্টস সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া সাবেক কোচের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বলেন, “রোমেরো অধিনায়ক হওয়ার যোগ্য। স্কালোনি ও কোচিং স্টাফদের এটি একটি দারুণ সিদ্ধান্ত। সে একজন চমৎকার মানুষ এবং তার মধ্যে অধিনায়কত্বের আর্মব্যান্ড বহন করার মতো মানসিকতা রয়েছে। আমি নিশ্চিত সে খুব ভালো করবে।”
পাশাপাশি মেসি-উত্তর যুগেও জাতীয় দলের প্রতি সমর্থন বজায় রাখার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানান দি মারিয়া। সমর্থকেরা পাশে থাকলে নতুন যুগের আর্জেন্টিনাও সাফল্য ও আনন্দ উপহার দিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সাবেক উইঙ্গার।
