ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে তাসকিন

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে তাসকিন

নবপ্রকাশ ডেস্ক:

আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

আয়োজক সংস্থা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে তারা লেখে, ‘অপেক্ষার অবসান! তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এপিএলের জন্য নাম নিবন্ধন করেছেন।’ একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন রেখে তারা জানতে চায়, ভক্তরা এই ডানহাতি পেসারকে কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখতে আগ্রহী।

টুর্নামেন্টের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে ১ হাজারের বেশি ক্রিকেটার এই আসরে খেলার জন্য আবেদন করেছেন, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা পাঁচ শতাধিক। ২৭ সেপ্টেম্বরের ড্রাফটেই চূড়ান্ত হবে তাসকিন কোন দলের হয়ে মাঠে নামবেন।

বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক ঘরোয়া টি-টোয়েন্টি অঙ্গনে তাসকিন আহমেদ ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। বিপিএলসহ বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের কার্যকারিতা প্রমাণ করায় এবার এপিএলের ড্রাফটেও তাসকিনকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে