ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ কার্যকর

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। জুলাই থেকে দ্বিতীয় ধাপে ৭ শতাংশ বৃদ্ধি করে তা ১৫ শতাংশ করা হচ্ছে।মাউশি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের পূর্বের সিদ্ধান্ত মোতাবেক এ বছরের জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন।

কর্মকর্তারা বলছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। এটি নিয়ে অনিশ্চয়তা নেই।এ মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়ি ভাড়া পাবেন।

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে