ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৯ লাখ টাকায় বিক্রি হবে নাসিরুদ্দিন পাটোয়ারী

৯ লাখ টাকায় বিক্রি হবে নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে উৎসুক মানুষের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটি নাকি অনেক বেশি চিৎকার করে (চিল্লাই) এবং প্রচুর খাবার খায়; আর এই স্বভাবের কারণেই মালিক শখ করে গরুটির এমন নাম রেখেছেন।

 

 

রোববার (২৪ মে) গরুটি ও তার মালিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনা উঠে আসে। এরইমধ্যে কালো রঙের এই বিশাল আকৃতির গরুটি দেখতে কোরবানির হাটে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গরুর মালিক কোরবানির হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন।
তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দিন পাটোয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। এই খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’

 

 

গরুটির খাদ্যাভ্যাস সম্পর্কে মালিক আরও জানান, বিশালাকৃতির এই কালো ষাঁড়টি এক চুমুকেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড় তো দিতেই হয়। আপাতত কোরবানির এই গরুটির দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। ৯ লাখ টাকা দাম হলে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামের এই গরুটি বিক্রি করে দেবেন বলে জানান খামারি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে