ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ৮১৭ জনের নিয়োগ ঝুলছে, প্রক্রিয়া চালুর আশ্বাস শিক্ষামন্ত্রীর

৮১৭ জনের নিয়োগ ঝুলছে, প্রক্রিয়া চালুর আশ্বাস শিক্ষামন্ত্রীর

নবপ্রকাশ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন ও তথ্য পর্যালোচনা প্রক্রিয়া শেষে আগামী ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখনো বাকি থাকা ৮১৭ জন সুপারিশপ্রাপ্তকে পর্যায়ক্রমে এই নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ১০ লাখ ৬৯ হাজার প্রার্থীর মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন ডিপিওতে পাঠানো হয়। তবে যাচাই-বাছাই ও ঠিকানা পরিবর্তনের কারণে জেলা প্রাথমিক শিক্ষা অফিস (ডিপিও) থেকে অনেকের নিয়োগপত্র ইস্যু হতে বিলম্ব হয়। কিছু সংবাদমাধ্যমে এ নিয়ে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের ফলে পরীক্ষার্থীদের মধ্যে অযথা অস্থিরতা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি চূড়ান্ত হওয়া বাকি ছিল এবং প্রক্রিয়াটি নিয়মিত তদারকিতে রয়েছে। তথ্য ও ঠিকানা ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ১ অক্টোবরের মধ্যেই অবশিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ করবে মন্ত্রণালয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে