ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ৫ আগস্টের অভ্যুত্থানের তারিখ পরিকল্পিত ছিল, দাবি গাজীপুর জেলা প্রশাসকের

৫ আগস্টের অভ্যুত্থানের তারিখ পরিকল্পিত ছিল, দাবি গাজীপুর জেলা প্রশাসকের

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত সময় নির্ধারণ ছিল পূর্বপরিকল্পিত। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, বিশেষ করে পুলিশের গোলাবারুদ ও প্রতিরোধের সামর্থ্য বিবেচনায় রেখেই ৫ আগস্টকে অভ্যুত্থানের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আন্দোলনে আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “এটি একটি পরিকল্পিত বিষয় ছিল। পুলিশ কতদিন পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং তাদের গুলি ও অ্যামুনিশনের সক্ষমতা কতদিন থাকবে—এসব হিসাব করেই ৫ আগস্টের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে কারণেই আগেই বলা হয়েছিল, ৬ আগস্ট নয়, ৫ আগস্টই অভ্যুত্থান বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “যেখান থেকে নাহিদ আসিফকে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন তার কিছুক্ষণ আগেই আমিও সেখানে ছিলাম। আপনারা সামনে থেকে আন্দোলন করেছেন, গুলি খেয়েছেন। আর আমরা এমন কিছু মানুষ ছিলাম, যারা পেছন থেকে ভূমিকা রেখেছি।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের সরকারি বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং জুলাই আন্দোলনে আহত প্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও আন্দোলনে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে