ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৩৬ বছরের অপেক্ষা ফুরোলো মিডলসেক্সের

৩৬ বছরের অপেক্ষা ফুরোলো মিডলসেক্সের

স্পোর্টস ডেস্ক:

১৯৯০ সালে শেষবার। এরপর কেটে গেছে ৩৬ বছর। কিন্তু ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আর জেতা হয়নি মিডলসেক্সের। অবশেষে ২০২৬ সালে এসে ফুরোলো তাদের অপেক্ষা। লেস্টারশায়ারকে হারিয়ে ওয়ানডে কাপে চ্যাম্পিয়ন হলো মিডলসেক্স।

ট্রেন্ট ব্রিজে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩১ রানে জিতেছে মিডলসেক্স। আগে ব্যাট করে ২৩১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় তারা। জবাবে ৩৪ বল বাকি থাকতে ঠিক ২০০ রানে গুটিয়ে যায় লেস্টারশায়ার।

দারুণ এই জয়ে ৩৬ বছর পর লিস্ট ‘এ’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মিডলসেক্স। সবশেষ ১৯৯০ সালে এই টুর্নামেন্ট জিতেছিল তারা। তখন এর নাম ছিল রিফিউজি এসিউরেন্স কাপ।

টস হেরে ব্যাট করতে নেমে টপ-অর্ডারের ব্যর্থতায় ৩২ রানে ৩ উইকেট হারায় মিডলসেক্স। এরপর ৭১ রানের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন আরও দুই ব্যাটার।

৫ উইকেটে ৭১ রান থেকে দলের হাল ধরেন রায়ান হিগিংস ও হ্যারি ডিউক। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ১৩৫ রানের জুটি। যা দলকে পাইয়ে দেয় লড়াই করার সংগ্রহ।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ঠিক ১০০ রানে আউট হন হিগিংস। ১১৫ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। এছাড়া ডিউকের ব্যাট থেকে আসে ৬৯ বলে ৫৫ রান।

লেস্টারের পক্ষে ১০ ওভারে এক মেডেনসহ ৩৬ রানে ৫ উইকেট নেন ইয়ান হলান্ড।

রান তাড়ায় লেস্টারের শুরুটাও ছিল মিডলসেক্সের মতো। তারাও ৩২ রানে হারায় তৃতীয় উইকেট। পরে ৭৯ রানের মধ্যে ফেরেন আরও দুই ব্যাটার।

সেখান থেকে লড়াই করেন কিউই ব্যাটার নিক কেলি। চমৎকার ব্যাটিংয়ে দারুণ সেঞ্চুরি উপহার দেন তিনি। তবে অষ্টম ব্যাটার হিসেবে কেলি আউট হওয়ার পর আর এগোতে পারেনি লেস্টার।

একার লড়াইয়ে ১০ চার ও ৩ ছক্কায় ১০৭ বলে ১০৩ রান করেন কেলি। আর কেউ ২০ রানও করতে পারেননি।

মিডলসেক্সের পক্ষে ৩টি করে উইকেট টবি রোল্যান্ড-জোন্স, টম হেল্ম ও নভ্য শর্মা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে