ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২২ জুলাই, ২০২৪: মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি, বন্ধ হয় ৪টি টেলিভিশনের সম্প্রচার

২২ জুলাই, ২০২৪: মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি, বন্ধ হয় ৪টি টেলিভিশনের সম্প্রচার

নিজস্ব প্রতিবেদক: আজ ২২ জুলাই। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈর সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণঅভ্যুত্থানমুখী আন্দোলন। এদিন স্বৈর সরকার বন্ধ করে দিয়েছিল বাংলাভিশনসহ চারটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার।
২০২৪ সালের ২২ জুলাই দেশজুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। চারদিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ। অবস্থা বেগতিক দেখে কোটা সংস্কারে হাইকোর্টের রায় অনুসারে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেইডে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ প্রায় এক হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়। এদিন মৃত্যু হয় অন্তত আরও ৫ বিক্ষোভকারীর।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টিভিতে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈর সরকার এদিন দুপুর ২টার সংবাদের আগে দ্বিতীয় বারের মতো ৩০ মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় বাংলাভিশন, এনটিভি, চ্যানেল টোয়েন্টিফোর ও দেশ টিভির।

কারফিউয়ের কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলি-গলিতে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে