ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ১০০ মাধ্যমিক বিদ্যালয়ে ১ বছর মেয়াদে ‘খান একাডেমির গণিত কার্যক্রম চলবে

১০০ মাধ্যমিক বিদ্যালয়ে ১ বছর মেয়াদে ‘খান একাডেমির গণিত কার্যক্রম চলবে

নবপ্রকাশ ডেস্ক:

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের গণিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রথম ধাপে ৭টি জেলার মোট ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ বছর মেয়াদে ‘খান একাডেমি বাংলাদেশ’র কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি।

সম্প্রতি মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইং থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।

সাজেদা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড়—এই ৭টি জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। সাজেদা ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশি এই কর্মসূচির নীতিগত অনুমোদন ও সম্মতি জ্ঞাপন করেছে।

তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাউশি বেশ কিছু কঠোর শর্তারোপ করেছে।

শর্তানুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ও ধর্মীয় চেতনা পরিপন্থি কোনো কাজ করা যাবে না। শ্রেণি কার্যক্রমে বা সাধারণ ক্লাস চলায় কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সহায়তায় বিদ্যালয়গুলো নির্বাচন করতে হবে এবং চূড়ান্ত তালিকার জন্য মাউশির অনুমোদন নিতে হবে।
এছাড়া প্রতি তিন মাস পর পর এবং বার্ষিক অগ্রগতি প্রতিবেদন মাউশি অধিদপ্তরে জমা দিতে হবে।

মাউশি কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় এই কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। একই সঙ্গে প্রকল্প চলাকালীন সরকারকে দেওয়া স্বাস্থ্য ও সুরক্ষা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে