ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হামের প্রাদুর্ভাব বৃদ্ধি: আরও ৫ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি: আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের লক্ষণ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ জন শিশু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক দৈনিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তারা সবাই ‘হামের উপসর্গযুক্ত’ রোগী; নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭৯১ জন শিশু।

এই সময়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জনে, যার মধ্যে ১৭ হাজার ৫৪৩ জনের দেহে হাম নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত একদিনে নতুন আক্রান্ত ১ হাজার ২৫ জনের মধ্যে ৭৪ জন নিশ্চিত হাম রোগী এবং ৯৫১ জন উপসর্গযুক্ত। ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে