ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » স্বৈরাচারের কালোছায়া সরে গেছে: জামায়াত আমির

স্বৈরাচারের কালোছায়া সরে গেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঢাকা: সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জনগণের ঘাড় থেকে ‘স্বৈরাচারের কালোছায়া সরে গেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলনেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদায়ী রাষ্ট্রপতি স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিবে জামায়াত।

নতুন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দল-মতের ঊর্ধ্বে উঠে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশা করেন জামায়াত আমির। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।

বিদায়ী রাষ্ট্রপতির স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ বলে জানা গেছে। প্রয়োজন হলে বিদেশি চিকিৎসকদের দেশে এনে তার চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।

তবে ব্যক্তিগতভাবে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাক—এটি তিনি সমর্থন করেন না বলেও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দরকার হলে বিদেশ থেকে এক্সপার্ট এনে দেশেই চিকিৎসা করান। নইলে দেশের স্বাস্থ্যসেবা উন্নত হবে কিভাবে।

বিদায়ী রাষ্ট্রপতিকে দেশত্যাগে বাধা কিংবা সুযোগের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে দলের অন্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই গণহত্যার ব্যাপারে রাষ্ট্রপতির ভুমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অবশ্যই তার দায়ভার আছে, তিনি গার্ডিয়ান হিসেবে ব্যর্থ, তিনি সেসময় বলেননি এটা থামাও এটা অন্যায্য, জনগণের ওপর এটা জুলুম এমন কোনো কথা আমরা তার মুখ থেকে শুনিনি। নীরবে তিনি গণহত্যাকে সমর্থন করে গেছেন। একটা শব্দ করেননি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে