ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » স্বাস্থ্যখাতে দায়িত্বে অবহেলা করলেই বরখাস্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে দায়িত্বে অবহেলা করলেই বরখাস্ত: স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ক্যানসার চিকিৎসার আধুনিকায়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় বিশ্বমানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে দেশের মোট স্বাস্থ্য বাজেটের সিংহভাগ অর্থ এই খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানি, স্থাপন ও চালুর ক্ষেত্রে সকল প্রশাসনিক দীর্ঘসূত্রিতা দূর করতে আমদানিতে শুল্কমুক্ত সুবিধার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সহায়তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ এই আলোচনা সভার আয়োজন করা হয়।

৩ মাসের বিশেষ প্রশিক্ষণ ও রেডিওথেরাপির সম্প্রসারণ

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের সরকারি ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুততম সময়ে সর্বাধুনিক রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যেন কোনো ক্যানসার রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।

তিনি আরও বলেন, “এসব নতুন ও আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় দক্ষ জনবল ও টেকনোলজিস্ট অলরেডি বিদ্যমান রয়েছে। প্রয়োজনে তাঁদের আগামী তিন মাসের মধ্যে উচ্চতর কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যেন নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।”

অব্যবস্থাপনার তীক্ষ্ণ সমালোচনা ও প্রশাসনিক কঠোর বার্তা

স্বাস্থ্য খাতের অতীত বিশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন সতর্ক করে বলেন, “গত ১৭ বছরের শাসনামলে সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার অভাবে স্বাস্থ্য খাত বহুদূর পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার এই খাতকে শতভাগ জবাবদিহিতার আওতায় এনে পুনর্গঠন করতে বদ্ধপরিকর। এখন থেকে স্বাস্থ্য সেবায় কারও কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি বিন্দুমাত্র সহ্য করা হবে না। অর্পিত দায়িত্ব পালনে অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না।”

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ চিকিৎসা খাতের নীতিপ্রণেতা ও দেশের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে