ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » স্কুল-কলেজের জুলাই মাসের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

স্কুল-কলেজের জুলাই মাসের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নবপ্রকাশ ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধিদপ্তরাধীন স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ২১ জুলাইয়ের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

সম্প্রতি মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন।

এতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও-এর অর্থ ইএফতে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক/কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।’

নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাই এর মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতাবস্থায়, আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে