ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত পদের বিপরীতে প্রায় সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদীয় অধিবেশনে এ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদ রয়েছে। এর বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। ফলে সারাদেশে মোট ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনায় দেশে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়। সরকারি অর্থায়নে পরিচালিত ২০২৬ সালের একটি গবেষণার তথ্য টেনে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড (প্রতি ১,০০০ জনে ০.৫০ জন চিকিৎসক) অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

তিনি আরও স্পষ্ট করেন যে, দেশের মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়। সরকারি হাসপাতালে শূন্য পদ পূরণ ও স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সরকার ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে ৪৪তম ও ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশের মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে