ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানি ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ!

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানি ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ!

খেলাধুলা ডেস্ক

ইংল্যান্ড সফরে মাঠের বাইরেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। এবার দেশটির অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও স্টাফদের আশ্রয়প্রার্থী ভেবে ঘিরে ধরেছিলেন একদল বিক্ষোভকারী।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ইংল্যান্ডের পোর্টসমাউথে। স্থানীয় ম্যারিয়ট হোটেলের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর সেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা গেলে তাদের ঘিরে ধরা হয়। ওই হোটেলে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ জন পুরুষ হোটেলে প্রবেশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দেখে বিক্ষোভকারীদের ধারণা হয়, তারা আশ্রয়প্রার্থী। পরে জানা যায়, তারা আসলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও স্টাফ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। তিনি হোটেলের ভেতরে থাকা পাকিস্তানি দলের স্টাফদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদেরও বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

ম্যাডউইক গার্ডিয়ানকে জানান, দলের কোচের সঙ্গে কথা বলার পর তিনি বিক্ষোভকারীদের জানান যে তারা ভুল করছেন এবং সেখানে থাকা ব্যক্তিরা একটি ক্রিকেট দলের সদস্য। বিষয়টি বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ম্যাডউইক। এ ঘটনায় ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও স্টাফদের বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে