ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ

শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ

নবপ্রকাশ ডেস্কঃ
দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াই-ফাই এবং স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু, ভর্তি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং কারিগরি শিক্ষার আধুনিকায়নেও কাজ করার কথা জানিয়েছে সরকার।
সরকারের ১০০ দিনের কর্মসূচিতে বলা হয়, শিক্ষা ও প্রযুক্তি খাতে আধুনিকায়নের লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে স্মার্ট ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়। ভর্তি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নীতিগত সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
সরকারের ভাষ্য অনুযায়ী, কর্মমুখী দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার উদ্যোগের পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আনন্দময় শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে