ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্র স্মরণ করল ইন্ডিয়া

শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্র স্মরণ করল ইন্ডিয়া

নবপ্রকাশ ডেস্কঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে তার স্বাধীনতার ঘোষণার সেই অভয়মন্ত্র স্মরণ করে একটি বার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
শনিবার (৩০ মে) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেওয়া হয়, যেটি ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা ছিল।
হাইকমিশন লিখেছে, ‘আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
হাইকমিশন আরও লেখে, ‘আজও তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে