ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লন্ডনে বন্দুকধারীর গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

লন্ডনে বন্দুকধারীর গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে।

মাছুমের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে।মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন।নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি।

মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে