ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রুপালিপর্দায় নতুন জুটি

রুপালিপর্দায় নতুন জুটি

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নাটকের গণ্ডি পেরিয়ে পা রাখলেন ওয়েব দুনিয়ায়। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-তে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’। সিনেমাটিতে কেয়া পায়েলের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেতা আরিফিন শুভ।

দাম্পত্য জীবনের চেনা সমীকরণ, ভালোবাসা এবং বিয়ের পর সম্পর্কের মধ্য থেকে ‘হ্যাপি’ শব্দটি হারিয়ে গেলে যেসব জটিলতা ও টানাপোড়েন তৈরি হয়—তা নিয়েই নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। সিনেমাটির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

প্রথম ওয়েব ফিল্মে অরিফিন শুভকে সহশিল্পী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কেয়া পায়েল। নিজের অনুভূতি ব্যক্ত করে অভিনেত্রী বলেন, “এটি আমার প্রথম ফিল্ম। এমন একটি স্বপ্নের প্রজেক্টের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আরিফিন শুভ ভাইয়ের মতো বড়মাপের অভিনেতার সঙ্গে ওটিটিতে আত্মপ্রকাশ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। গল্প ও চরিত্রের প্রতি বিশ্বাস থেকেই কাজটিতে যুক্ত হওয়া।” বাস্তব জীবনে যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

অন্যদিকে দেশের ওটিটি মাধ্যমে দীর্ঘ দিন পর দেখা মিলল আরিফিন শুভর। নিজের কাজ ও অভিজ্ঞতা প্রসঙ্গে আরিফিন শুভ জানান, “প্রতিটি কাজই আমার কাছে নতুন চ্যালেঞ্জ এবং ‘কামব্যাক’-এর মতো। ‘হ্যাপিলি ম্যারিড’ শুরুই হয় ‘হ্যাপি’ শব্দটা ফুরিয়ে যাওয়ার পর থেকে। চমৎকার গল্প ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। কেয়া পায়েল প্রথম কাজ হিসেবে এখানে দারুণ অভিনয় করেছে।”

নির্মাতা জাহিদ প্রীতম জানান, ৩৫-৩৭ বছর বয়সী যুবকের সঙ্গে তরুণী অনামিকা চরিত্রের রসায়ন ও কাস্টিংয়ের জন্য আরিফিন শুভ ও কেয়া পায়েলই ছিলেন সবচেয়ে উপযুক্ত পছন্দ। চরকিতে মুক্তির পরপরই দর্শকমহলে সিনেমাটি ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে