ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা‌টি ঘটে।

নিহত মোশারফ খান উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে মোশারফ খান তার মাছের ঘেরে যান। আজ বৃহস্প‌তিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে তারা মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, মরদেহ ময়নাতদন্তের জন‌্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে