ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় তেহরান

যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় তেহরান

নবপ্রকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান তীব্র সংঘাত নিরসন এবং বিশ্ব বাণিজ্যের কৌশলগত নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় চালু করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ ও প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কাতারের প্রতিনিধি দলের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব আলোচনায় উদ্ভূত নতুন প্রস্তাব ও ধারণাসমূহ কাতারি মধ্যস্থতাকারীরা মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। বিষয়টি নিয়ে তেহরান এখন ওয়াশিংটনের কাছ থেকে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সংকট নিরসনে ও দ্বিপক্ষীয় উত্তাপ কমাতে কাতারের মধ্যস্থতাকারীরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন, যা নিয়ে বেশ কয়েকটি পরোক্ষ বৈঠকে বিশদ আলোচনা সম্পন্ন হয়েছে।

এসব বৈঠককে মার্কিন কর্মকর্তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে তেহরান পূর্বের তুলনায় কিছুটা নমনীয় মনোভাবের ইঙ্গিত দিয়েছে। তবে চলমান অচলাবস্থা নিরসনে কোন পক্ষ আগে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নেবে—তা নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে দৃশ্যমান মতপার্থক্য রয়ে গেছে।

তেহরান আশা প্রকাশ করছে, কাতারের মাধ্যমে প্রেরিত তাদের নতুন প্রস্তাবটি মার্কিন প্রশাসন ইতিবাচকভাবে গ্রহণ করলে স্থবির হয়ে পড়া সংঘাত ও সমুদ্রপথের সংকট নিরসনে দ্রুত অগ্রগতি আসবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে