ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল

গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এম এ খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। ট্রেড, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন এম এ খান বেলাল। নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তার উদ্যোগে একাধিক স্কুল, মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে