ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মামলার হাত থেকে বাঁচলেন ইংলিশ পেসার

মামলার হাত থেকে বাঁচলেন ইংলিশ পেসার

ইংল্যান্ডের পেসার ব্রাইডন কারসের বিরুদ্ধে হামলার অভিযোগের তদন্ত বন্ধ করে দিয়েছে ডার্বিশায়ার পুলিশ। অভিযোগকারী আর কোনো অভিযোগ করতে না চাওয়ায় তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা, হবে না কোনো মামলা।

তবে পুলিশের তদন্ত শেষ হলেও স্বস্তি মিলছে না কারসের। এবার তার বিরুদ্ধে তদন্ত করবে ইংল্যান্ডের ক্রিকেট রেগুলেটর।

গত ২৩ আগস্ট ডার্বির ওয়ার্ডউইকের মলি ম্যালোনস নামের একটি পানশালায় পুলিশের উপস্থিতির পর কারসকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর ডার্বিশায়ার পুলিশ কারসের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করে। যার ফলে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য ইংল্যান্ডের দল থেকে বাদ পড়েন ৩১ বছর বয়সী এই পেসার।

পরে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলেও জায়গা হয়নি তার।

শুক্রবার এক বিবৃতিতে ডার্বিশায়ার পুলিশ জানায়, ডার্বি শহরের কেন্দ্রস্থলে কথিত হামলার ঘটনায় করা তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ২৩ আগস্ট ভোরে মলি ম্যালোনসে কর্মকর্তারা উপস্থিত হন। মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার পরিচয়সংক্রান্ত তথ্য নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

অবশ্য পুলিশের তদন্ত শেষ হলেও কারসের জন্য বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। এখন তার বিরুদ্ধে তদন্ত করবে ক্রিকেট রেগুলেটর।

ঘটনার সময় কারস ডারহামের হয়ে খেলছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের দলে ছিলেন তিনি।

পরে কারসের বাদ পড়ার ঘটনায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ক্ষোভ প্রকাশ করেছিলেন। লর্ডসে দ্বিতীয় টেস্টের আগে পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ঘটনায় তিনি বেশ বিরক্ত।

এর আগে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামও কারসকে ‘নিজের বিষয়গুলো গুছিয়ে নিতে’ বলেছিলেন। কারসকে দল থেকে বাদ দেওয়ার সময় ইসিবিও জানিয়েছিল, ডার্বির ঘটনার পেছনে যেসব বিষয় ছিল, সেগুলো নিয়ে কাজ করতে হবে ও ‘যথাযথভাবে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার’ জন্য সময় নিতে হবে।

ঘটনার পর ডারহামের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন কারস। তবে চলতি রাউন্ডে উস্টারশায়ারের বিপক্ষে ডারহামের ম্যাচে তিনি খেলেননি। কাউন্টি জানিয়েছে, তিনি অসুস্থ।

শুক্রবার চেস্টার-লে-স্ট্রিটে ডারহাম দ্বিতীয় বিভাগের শিরোপা জিতলেও দলের ট্রফি-উদ্‌যাপনের ছবিতেও ছিলেন না কারস।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে