ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মাদরাসার বন্ধ কক্ষে পড়ে ছিল ছাত্রের মরদেহ

মাদরাসার বন্ধ কক্ষে পড়ে ছিল ছাত্রের মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরের গোপীনাথপুর দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার একটি বন্ধ কক্ষের জানালার গ্রিল কেটে হুসাইন কাজী (১২) নামের এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।

হুসাইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আসরের নামাজ শেষে শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করছিল এবং শিক্ষকরাও বাইরে ছিলেন। এ সময় এক অভিভাবক তার সন্তানের পোশাক নিতে দোতলার একটি কক্ষে গিয়ে সেটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকালে হুসাইনকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি ট্রাংকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

সে সময় তিনি চিৎকার দিলে সবাই এসে জড়ো হয়। পরে ফায়ার সার্ভিস এসে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে।

উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দোতলার ঘরের দুটি দরজাই ভেতর থেকে বন্ধ পান। কোনো উপায়ে দরজা খুলতে না পেরে খোলা থাকা একটি জানালার গ্রিল কেটে তারা ভেতরে প্রবেশ করেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশকে হস্তান্তর করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে