ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ঘানা

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ঘানা

২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ঘানা। যুক্তরাজ্যে বিচারাধীন ফৌজদারি মামলার কারণে দলটির অন্যতম তারকা মিডফিল্ডার টমাস পার্টেইকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আগামী বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ঘানার উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই ভিয়ারিয়াল তারকার।

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ঘানা, কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না দলটির মিডফিল্ডার

যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে টমাস পার্টেইয়ের বিরুদ্ধে একাধিক নারীর তোলা ধর্ষণের অভিযোগের বিচার প্রক্রিয়া চলছে। পার্টেই অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আগামী নভেম্বরে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তবে আইনি এই জটিলতার জের ধরে কানাডিয়ান কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের ভিসা দিতে অস্বীকৃতি জানায়।

ঘানার ক্রীড়া ও বিনোদন মন্ত্রী কোফি অ্যাডামস এর আগে পার্টেইয়ের ভিসা বাতিলের গুঞ্জনকে নাকচ করে দিয়ে বলেছিলেন, এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না এবং দল মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিকভাবেই ক্যাম্প করছে। তবে শেষ পর্যন্ত ফিফাই নিশ্চিত করেছে পার্টেইয়ের ভিসা না পাওয়ার বিষয়টি।

ঘানার প্রধান কোচ কার্লোস কুইরোজ এর আগে সংবাদ সম্মেলনে পার্টেইকে দলে নেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন যে আদালতের চূড়ান্ত রায় আসার আগে কাউকেই দোষী সাব্যস্ত করা ঠিক নয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টেইকে সিদ্ধান্তে পৌঁছে যাওয়ারও সমালোচনা করেছিলেন তিনি।

কিন্তু কোচের সেই অবস্থানের পরও মাঠের লড়াইয়ে পার্টেইকে পাচ্ছে না ব্ল্যাক স্টাররা। গ্রুপ ‘এল’-এ ঘানার বাকি ম্যাচগুলো রয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ইনজুরির কারণে তারকা উইঙ্গার মোহাম্মদ কুদুসকে হারানোর পর এবার আইনি জটিলতায় টমাস পার্টেই ছিটকে যাওয়া ঘানার বিশ্বকাপ মিশন বেশ কঠিন হয়ে উঠল।

এসডি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে