ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের ক্ষতিপূরণে রুল শুনবেন হাইকোর্ট

মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের ক্ষতিপূরণে রুল শুনবেন হাইকোর্ট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন নিহতের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণসহ চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য করা রিট আবদনের ওপর রুলের চূড়ান্ত শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবী আনিসুর রহমান রায়হান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। আহতদের অনেকে এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ভয়াবহ সেই দুর্ঘটনার এক বছর পূর্ণ অতিবাহিত হয়ে গেছে।

রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান জাগো নিউজকে বলেন, আজ হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য গ্রহণ করেছেন। গত বছরের ২২ জুলাই রিটটি জনস্বার্থে করেছিলাম। সেসময় শুনানি নিয়ে রুল জারি করা হয় এবং বিবাদীদের জবাব দিতে বলা হয়। বিবাদীরা কিছু জবাবও দিয়েছিলেন।

এবার মূল রিটটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় এর ওপর রুল শুনানির জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন এবং আদালত শুনানির জন্য অন্তর্ভুক্ত করেন বলে জানান আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান।

ওই সময় দুর্ঘটনার পরপরই উচ্চ আদালতে পৃথক রিটআবেদন করা হয়েছিল। জনস্বার্থে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান রায়হান। অভিভাবকদের পক্ষ থেকে দ্বিতীয় রিটটি করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে