ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » “মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বসলো ৪৯০ এআই ক্যামেরা : স্বরাষ্ট্রমন্ত্রী

“মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বসলো ৪৯০ এআই ক্যামেরা : স্বরাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সরকার। মহাসড়কজুড়ে ৪৯০টি বিশেষ এআই (AI) ক্যামেরা এবং স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, মহাসড়কে গতিসীমা লঙ্ঘন, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো কিংবা নিয়মবহির্ভূত ওভারটেকিংয়ের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করে সরাসরি স্বয়ংক্রিয় জরিমানা (Auto Fine) আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাটস্থ হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জরিমানার তথ্য অটোমেটিক বিআরটিএর কাছে চলে যাবে। আর এটি মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন থাকা মালিকের কাছে মেসেজ পৌঁছে যাবে। পরবর্তীতে গাড়ির মালিক ইচ্ছে করলেই মোবাইল মনিটরিং কিংবা সিস্টেমের মাধ্যমে ফোনেই জরিমানা আদায় করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে ও বাংলাদেশ পুলিশ পত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেবে। যাতে জনগণ জানতে পারে এবং সচেতন হয়। আমরা বিশ্বাস করি এটি যুগান্তকারী ফল হবে।’

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে