ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » এমবাপেকে অপহরণের গভীর ষড়যন্ত্র, নেপথ্যে জেলবন্দি তরুণ

এমবাপেকে অপহরণের গভীর ষড়যন্ত্র, নেপথ্যে জেলবন্দি তরুণ

১৮ বছর বয়সী এক কিশোরের নেতৃত্বে পরিচালিত ভয়ঙ্কর ফরাসি অপরাধ চক্রের হিটলিস্টে প্রধান লক্ষ্যবস্তু ছিল রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ফুটবলার, র‍্যাপার এবং বিত্তশালীদের অপহরণ ও হামলার পরিকল্পনা করা একটি ফরাসি অপরাধ চক্রের মূল টার্গেটে ছিলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

‘লা পারিজিয়েন’ জানিয়েছে, জেলখানার ভেতর থেকেই স্ন্যাপচ্যাট ব্যবহার করে বিশাল অপরাধ নেটওয়ার্কটি পরিচালনা করছিল ১৮ বছর বয়সী এক ফরাসি-সুইস তরুণ। ক্লিমেন্ট এল. নামের এই তরুণ সশস্ত্র ডাকাতি ও মানবপাচার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ভিলপেন্ট কারাগারের সেঁ-সাঁনি-দ্যেত্রভেস বিভাগে সাজা খাটছে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের ধারণা—কারাগারের ভেতর থেকেই ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এই ক্লিমেন্ট। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার সূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপরাধ চক্রের সন্ধান পায়।

সন্দেহভাজনের সঙ্গে যুক্ত ফোনগুলোতে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত বহু মানুষের ঠিকানা ও বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। এই তালিকার মধ্যে গায়ক, ফুটবলার এবং বিত্তশালী ব্যবসায়ীরাও অন্তর্ভুক্ত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই টার্গেটের তালিকায় প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা পাইকারি বিক্রেতা, গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়ায়েজ বিভাগের এক তুর্কি মাংসের পাইকারি বিক্রেতার নামও রয়েছে।

তদন্তে যেসব নাম সামনে এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় ও হাই-প্রোফাইল নামটি হলো কিলিয়ান এমবাপে।

‘লা পারিজিয়েন’-এর উদ্ধৃত একটি বিচারিক সূত্র জানিয়েছে, ওই সন্দেহভাজন ‘এক র‍্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপেকেও টার্গেট করতে চেয়েছিল।’

তবে এমবাপের ওপর সরাসরি কোনো হামলার চেষ্টার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ২৭ বছর বয়সী তারকা ফরোয়ার্ডের নামটি কোনো বাস্তবায়িত অপহরণ চেষ্টার সাথে যুক্ত নয়, বরং সম্ভাব্য টার্গেটের তালিকায় পাওয়া গেছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, সন্দেহভাজন ব্যক্তি কারাগার থেকেই দূর থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছিল কি না এবং যাদের ব্যক্তিগত তথ্য তার সঙ্গে যুক্ত ডিভাইসগুলোতে পাওয়া গেছে, সেই প্রভাবশালী ব্যক্তিদের ওপর কোনো হামলা বা অপহরণের প্রস্তুতি ওই নেটওয়ার্কটি নিচ্ছিল কি না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে