ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি গঠন: যুগ্ম আহ্বায়ক নাফিউজ্জামান নাফি

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি গঠন: যুগ্ম আহ্বায়ক নাফিউজ্জামান নাফি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, মেধা ও ত্যাগের প্রতীক নাফিউজ্জামান নাফি।
সংগঠন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুল কবীর (মমি আনসারী)।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
• সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মেহেদী হাসান শুভ
• যুগ্ম আহ্বায়ক: নাফিউজ্জামান নাফি, আসিফ আহমেদ খান, মো. ফয়সাল আলম রবি, মো. রেজায়ে রাব্বী, হাসিবুল হাসান, মাশশারাত মীহাম, ফাইরুজ ফারহানা, হাসনাইন আহম্মেদ রাইদ ও নাফিসা বিনতে উমাইয়া রিদিকা।
নেতাকর্মীদের অভিনন্দন ও আনন্দ-উচ্ছ্বাস
নাফিউজ্জামান নাফি-র এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তির সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে তার ত্যাগের মূল্যায়নে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
পদপ্রাপ্তিতে শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রত্যয় ও ভবিষ্যৎ পরিকল্পনা
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে যুগ্ম আহ্বায়ক নাফিউজ্জামান নাফি বলেন:
“দল আমাকে যে বিশ্বাসের জায়গা থেকে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে মুখর রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

নিজের উপর অর্পিত দায়িত্বের মধ্যে থেকে নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ছাত্রনেতা নাফি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে