ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির

বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির

স্পোর্টস ডেস্ক :

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে দেপোর্তিভো এলদেন্স ক্লাবের মালিকানা বুঝে নিয়েছেন লিওনেল মেসি। পুর্ণ মালিকানা লাভের পর নতুন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সেরা এই ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের সূত্রমতে, এলদেন্স ক্লাবের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বাসযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নতুন ম্যানেজমেন্ট টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। যা তাঁর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশবিশেষ।

মেসি এলদেন্সের মালিকানা লাভের পর চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর পোর্টসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্লাবের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে মেসির খুব বিশ্বস্ত দুই ব্যক্তির নাম জোর গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে—পাবলো গার্সিয়া মন্তানেস এবং আলফনসো নেবোত।

গার্সিয়া মন্তানেস তাঁর ক্যারিয়ার গড়েছেন ব্যাংকইন্টার, ডেলয়েটের মতো নামিদামি প্রতিষ্ঠান ও ব্যাংকে। এছাড়া গত মে মাস থেকে তিনি উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়ার প্রশাসনিক দলে কাজ করছেন, যে কাতালান ক্লাবটি গত এপ্রিলেই কিনেছিলেন মেসি।

অন্যদিকে আলফনসো নেবোত লিওনেল মেসির অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। তিনি অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য এবং ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ওয়েলথ ম্যানেজমেন্ট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা মেসির যাবতীয় সম্পত্তি ও আর্থিক বিষয় দেখভাল করে।

ক্লাবটির বর্তমান কোচ হাভিয়ার কালেহা কয়েক দিন আগেই জানিয়েছেন, এলদেন্সের কোচিং স্টাফ এবং খেলোয়াড়েরা নিয়মিতই ক্লাবের এই নতুন মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে