ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হা’মলায়,মা’মলার আসামি হান্নান গ্রে’প্তার

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হা’মলায়,মা’মলার আসামি হান্নান গ্রে’প্তার

রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামি, তেজগাঁও থানা যুবলীগের নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হান্নান মিয়া তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতি এবং চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে আটক করে।

তিনি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার পৃথক একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে নির্বাচনী প্রচারণায় বের হলে বাংলামোটর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। প্রায় এক দশক পর এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে